1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগে অসহযোগিতা? সেনবাগ বাজারে রাতেও ব্যবসা জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ! কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ বন্যায় ভাসছে ২১ জেলা, আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ “ বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর সমাজ বিনির্মান করি শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা

নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

  • প্রকাশকাল: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
নয়াপাড়ায় যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত যুবক গ্রেফতার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে অপহরণ মামলার অভিযুক্ত এক বাঙালি যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জি-২ ব্লকের মুচনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর আলম (৩০) নামে ওই যুবককে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতার নুর আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনীপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল সালামের ছেলে।

অভিযান শেষে রাত আনুমানিক সাড়ে ২টার দিকে গ্রেফতার নুর আলমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অপহরণ সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও নথিভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ