1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ! কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ বন্যায় ভাসছে ২১ জেলা, আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ “ বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর সমাজ বিনির্মান করি শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা দিনাজপুর বীরগঞ্জে চোরাই পথে হাইস্কুলের মুল্যবান গাছ কেটে বিক্রি কালে আটক। অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের শাস্তি দাবী ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব

জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

  • প্রকাশকাল: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে ১৯ স্মার্টফোন, ১০০০ সিম ও এটিএম কার্ড সহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

​মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:২২ আগষ্ট ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ স্মার্টফোন, ব্যবহৃত সিমকার্ড ও এটিএম কার্ডসহ অনলাইন জুয়ার এক মাস্টার মোরসালিন মন্ডল নামে এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

​(২২ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মোরসালিন মন্ডল (২৭)। তিনি ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার একটি চৌকস দল বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​অভিযানকালে আসামির হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৯টি স্মার্টফোন ১,০০০টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করে পুলিশ।

অভিযানের বিষয়ে নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ