1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ! কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ বন্যায় ভাসছে ২১ জেলা, আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ “ বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর সমাজ বিনির্মান করি শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত ওসিকে সংবর্ধনা দিনাজপুর বীরগঞ্জে চোরাই পথে হাইস্কুলের মুল্যবান গাছ কেটে বিক্রি কালে আটক। অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের শাস্তি দাবী ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য!

বন্যায় ভাসছে ২১ জেলা, আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ

  • প্রকাশকাল: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
বন্যায় ভাসছে ২১ জেলা, আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ

লুতুব আলি, কলকাতা

ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ২১টির বেশি জেলা – ধেমাজি, লখিমপুর, ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, মাজুলি, বরপেটা, নলবাড়ি, নগাঁও, মরিগাঁও, কাছাড়, করিমগঞ্জ, ধুবড়ি, দরং, গোয়ালপাড়া সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। শিবসাগর, মাজুলি ও লখিমপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে, হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।

এই কঠিন পরিস্থিতিতে আসামের দুর্গতদের জন্য হাত বাড়ালো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ঐতিহ্যবাহী বর্ধমান রাজ কলেজ এগিয়ে এলো। কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিটের উদ্যোগে ৮ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল শুক্রবার শিবসাগরের উদ্দেশে রওনা দিল।

গত এক সপ্তাহ ধরে ত্রাণসামগ্রী ও অর্থ সংগ্রহ অভিযানে নেমে এনএসএস ভলান্টিয়াররা মোট ১ লক্ষ ১১ হাজার ৬৮৭ টাকা নগদ অর্থ এবং আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ত্রাণসামগ্রী সংগ্রহ করেছে।

দলের নেতৃত্বে রয়েছেন এনএসএসের প্রোগ্রাম অফিসার ডঃ ওম শঙ্কর দুবে। তিনি জানান, বন্যাকবলিত মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে ত্রাণসামগ্রীর তালিকায় বিশেষভাবে রাখা হয়েছে দৈনন্দিন ব্যবহার্য ও গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে ত্রিপল, ছাতা, টর্চ, শাড়ি, ধুতি, গামছা, সাবান, সার্ফ, শ্যাম্পু, স্যানিটারি প্যাড, বোরো প্লাস, স্কুল ব্যাগ, খাতা, পেন, বালতি, মগ-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

ডঃ দুবে বলেন, “বর্ধমান রাজ কলেজ পরিবার এবং বর্ধমানের মানুষের যে ভালোবাসা ও সহযোগিতা আমরা পেয়েছি, আমরা আসলে সেই ভালোবাসাকেই আসামের দুর্যোগে আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র।”

উল্লেখ্য, আসামের বন্যাদুর্গত এলাকায় ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছেছে। সেই কারণে স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে বর্ধমান রাজ কলেজের এনএসএস ইউনিট এবার মূলত গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী এবং পড়ুয়াদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে যাচ্ছে।

এই মানবিক উদ্যোগে বর্ধমান রাজ কলেজ পরিবার, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং বর্ধমানের বহু সহৃদয় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সংগৃহীত ত্রাণসামগ্রী নিয়ে এনএসএসের স্বেচ্ছাসেবক দল শিবসাগরের বন্যাকবলিত এলাকায় পৌঁছে সরাসরি দুর্গত মানুষের হাতে তা তুলে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ