1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় হতভাগ্য পিতার অভিযোগ কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ শতবর্ষেও অমলিন মহানায়ক, শিয়ালদহে আবেগের উত্তম-সন্ধ্যা পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে গোপালপুর সরকারি কলেজের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নবনিযুক্ত অধ্যক্ষ মনোহরদী থানা প্রেসক্লাবের পক্ষ হইতে নবাগত নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

অবৈধ সার মজুদকারীকে জরিমানা

  • প্রকাশকাল: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
অবৈধ সার মজুদকারীকে জরিমানা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নেজামপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স ইউসুফ ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠানটিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ সার মজুদ করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস জানান, এটি ওই ব্যবসায়ীর প্রথমবারের অনিয়ম হওয়ায় জরিমানার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং অবৈধভাবে সার মজুদ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধভাবে সার মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে স্থানীয় কৃষকেরা এই ব্যবসায়ির লাইসেন্স বাতিলের দাবি করেছেন। তারা বলেন,এই ব্যবসায়ি দীর্ঘদিন যাবত সার কালোবাজারি ও ভেজাল কীটনাশক বিক্রি করে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ