1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় হতভাগ্য পিতার অভিযোগ কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ শতবর্ষেও অমলিন মহানায়ক, শিয়ালদহে আবেগের উত্তম-সন্ধ্যা পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে গোপালপুর সরকারি কলেজের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নবনিযুক্ত অধ্যক্ষ মনোহরদী থানা প্রেসক্লাবের পক্ষ হইতে নবাগত নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​“কবিতায় কাঠবিড়ালি পেয়ারা খায়”—এমন চিরচেনা পংক্তি তো বহু যুগের। তবে বাস্তবে কবিতার সেই চেনা দৃশ্য পাল্টে গিয়ে এবার ঘাস-লতা ছাপিয়ে জাম্বুরা খাওয়ার একটি নান্দনিক ও ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।

​মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরস্বতী দেবীর বাড়ি থেকে এই চমৎকার দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়।

​জানা গেছে, এদিন সকালে বাড়ির উঠানের গাছে একটি কাঠবিড়ালিকে পরম আনন্দে জাম্বুরা খেতে দেখা যায়। এই মজার দৃশ্য দেখে আদিত্য দেব নামের এক তরুণ মুহূর্তেই নিজের মোবাইল ফোন উঁচিয়ে ভিডিও রেকর্ড শুরু করেন।

ছন্দে ছন্দে গুনগুন করে গেয়ে ওঠেন, “কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও—থুক্কু, জাম্বুরা তুমি খাও!”

​আদিত্য দেবের মনে তখন এক মজার অনুভূতি কাজ করছিল; তিনি মনে মনে ভাবছিলেন, “আমার আগেই দেখি সে আজকের নাস্তাটা সেরে ফেলল!”

​প্রকৃতির এই ছোট্ট অতিথির মজার কাণ্ডটি ক্যামেরায় বন্দি করার পর তা স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই দৃশ্যটি, যা প্রকৃতিপ্রেমীদের দারুণভাবে মুগ্ধ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ