1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো—পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক! ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা এবং নিহত ১২টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার পেয়েছে ৬৮ লাখ টাকার সহায়তা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা আহত পরিবারের জন্য এ সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আঁলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালুসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ