1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া নারী ২৪ ঘণ্টা নিখোঁজ, পরে হাসপাতালে ভর্তি সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে জোর আলোচনা, সামনে পাঁচ নাম দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো—পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক! ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক

  • প্রকাশকাল: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,(কক্সবাজার )প্রতিনিধি:
১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ

তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন বসুন্ধরা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে মাদক ব্যবসার সাথে জড়িত একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়োজিত নারী র‌্যাব সদস্য কর্তৃক ধৃত আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: নুর ফাতেমা (৪০), পিতা-ইমাম হোসেন, মাতা-মৃত আনোয়ারা বেগম, স্বামী-মোঃ শফি আলম, সাং-ধেচুয়া পালং, পোস্ট-রাবেতা, ০৬ নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত নারী পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল এবং তার বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকপাচার ও এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ