1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত!

  • প্রকাশকাল: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত!

সাধন সাহা জয়
​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এই গণপিটুনির ঘটনা ঘটে।

​নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে। তাঁর ডাকঘর পান্ডুঘর।

​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নল্লাপাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কাজল মিয়া প্রবেশ করেছেন—এমন সন্দেহে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে একটি গরুসহ আটক করেন।

​এরপর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজনের মারধরে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

​খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

​তিনি আরও জানান, গরু চুরির অভিযোগের সত্যতা এবং এই গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ