লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
রোববার (১৬ আগস্ট) বিকেলে লাকসাম থানার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ। এতে বক্তারা বলেন, মাদকের বিস্তার শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সোমেন মজুমদার।
সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বদল, পৌরবি এমপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, জামাতে নেতা এডভোকেট বদিউল আলম সুজন, গৌরব এমপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, গোলাম ফারুক, মোঃ শাহ আলম, নুরুন্নবী মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিশেষ করে কিশোর ও তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Leave a Reply