প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
২৭তম বিসিএস (পুলিশ ক্যাডার) এ উত্তীর্ণ হয়ে নোয়াখালী জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া, মোহাম্মদ আবদুর রহিম ও আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
রোববার (১৬ আগস্ট) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও অভ্যর্থনা অনুষ্ঠানে নবাগত তিন শিক্ষানবিশ এএসপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
এ সময় পুলিশ সুপার নবাগত কর্মকর্তাদের নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানান এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ ক্যাডারের নবীন কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ন্যায়, শৃঙ্খলা ও জনসেবার আদর্শকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালী। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নবাগত শিক্ষানবিশ এএসপিদের আগমনে নোয়াখালী জেলা পুলিশে নতুন উদ্যম ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অভিজ্ঞতা ও নবীন উদ্যমের সমন্বয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply