1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি গঠন খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ সহোদর আটক চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এস আরবি, থাকবে পুলিশের অধীনে রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি দিনাজপুর বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা আটক বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত শরিয়ার নামে বিকৃত অপব্যাখ্যা করছে ইসলামের ছদ্মনামে ইসলামের শত্রু মোনাফেক ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র আল্লামা ইমাম হায়াত শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে জয়পুরহাটে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশকাল: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
১৫ আগষ্ট শনিবার বিকেল ৫ টায় স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে
বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সোস্যাল মিডিয়াসহ মুঠোফোনে আহবান করে বার্তা প্রেরন করেন।

পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।

আলোচনা শেষে বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ