1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি গঠন খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ সহোদর আটক চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এস আরবি, থাকবে পুলিশের অধীনে রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি দিনাজপুর বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা আটক বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত শরিয়ার নামে বিকৃত অপব্যাখ্যা করছে ইসলামের ছদ্মনামে ইসলামের শত্রু মোনাফেক ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র আল্লামা ইমাম হায়াত শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে জয়পুরহাটে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

  • প্রকাশকাল: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

মোঃ মাজহারুল ইসলাম
নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার চণ্ডীপুর মুচিপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। হাসি বেগম নিহত হওয়ার খবর পেয়েছি । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ