1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার.

  • প্রকাশকাল: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার.

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩৩) ও গনিগঞ্জ গ্রামের সাদিক আহমেদ নুর (৩৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুই ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালকের আসনের পায়ের পাপোষের নিচে তল্লাশি চালিয়ে আরও ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ডুংরিয়া বাঘবাড়ি এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, অভিযানে মোট ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক ওজন ১৭ দশমিক ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
অভিযানে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহর নেতৃত্বে গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।
শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি উল্লাহ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ