নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টাপেন্টাডলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও সদর থানাধীন সালন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্না ইসলাম (২২), দুলাল রাসেল (২০), জামান (২৬) ও লেলিন (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল আলম ও খাদিজাতুল কুবরা ফারিহা।
আদালত মুন্না ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর তিন আসামি দুলাল রাসেল, জামান ও লেলিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক অর্থদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে মোট ২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
Leave a Reply