1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশকাল: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া একটি Honda Hornet 160cc মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া বাটন মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত থেকে ৮ জুলাই রাতের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার বাসিন্দা মো. সোহাগ রানার বসতবাড়ির শয়নকক্ষ থেকে লাল রঙের একটি Honda Hornet 160cc মোটরসাইকেল চুরি হয়। একই সময় তার মায়ের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালও চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় সোহাগ রানা ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। পরে জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় ঘটনাস্থল পরিদর্শন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত প্রধান আসামি মো. রাবিব ইসলাম (৩০)কে শনাক্ত করে ঠাকুরগাঁও বড়মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
জবানবন্দিতে রাবিব জানান, চুরি করা মোটরসাইকেল ও বাটন মোবাইল ফোন মাত্র ২০ হাজার টাকায় মো. আফজাল হোসেন আকির (২৯)-এর কাছে বিক্রি করেন। পরে তথ্যের ভিত্তিতে ১৩ আগস্ট আফজাল হোসেন আকিরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আফজাল জানান, চুরি করা মোটরসাইকেলটি ঘটনার তিন দিন পর মো. আফছারুল হক ওরফে রিফি (২৪)-এর কাছে বিক্রি করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক শেখ (৪০)কে গ্রেপ্তার করা হয়।
মানিক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন কারেন্টের হাট এলাকা থেকে শ্রী গোবিন্দ চন্দ্র রায় (৫২)কে গ্রেপ্তার করা হয়। পরে গোবিন্দ চন্দ্র রায়ের মোটরসাইকেল মেরামতের দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীর শনাক্ত মতে চুরি যাওয়া Honda Hornet 160cc মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। চুরি যাওয়া বাটন মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ