1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ডেলিভারি রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে দায়িত্ব পালনকারী কিছু কর্মচারী বিভিন্ন সেবার নামে টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা দিতে অস্বীকৃতি জানালে রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং মানসিক চাপ সৃষ্টি করা হয়।

ভুক্তভোগীদের দাবি, সরকারি হাসপাতালে সেবা বিনামূল্যে বা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী পাওয়ার কথা থাকলেও বাস্তবে কিছু ক্ষেত্রে অর্থ দাবি করা হচ্ছে। এতে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. ইলতুতমিশ আকন্দের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ