1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

জামালপুরে অপহরণের অভিযোগ ‘মিথ্যা’ দাবি, দলীয় পদ ও বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবিতে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জামালপুরে অপহরণের অভিযোগ ‘মিথ্যা’ দাবি, দলীয় পদ ও বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবিতে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া নিজের বিরুদ্ধে আনা অপহরণের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। একই সঙ্গে ওই অভিযোগের জেরে বিলুপ্ত ঘোষণা করা শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনরায় সচল এবং নিজের সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক মিয়া বলেন, প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে পুলিশি তদন্তে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সবুজ এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় উসমান গনিকে দিয়ে তার স্ত্রীর অপহরণের অভিযোগ করান।
মানিক মিয়ার দাবি, অভিযোগ দায়েরের পর উপজেলা শ্রমিকদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং তার পদসহ পুরো ইউনিয়ন শ্রমিকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সদর থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় সেটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এছাড়া অভিযোগকারী উসমান গনির স্ত্রী মোছা. মিম আক্তার বর্তমানে তার স্বামীর সঙ্গেই বসবাস করছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অভিযোগটি সাজানো ছিল বলে দাবি করে অভিযোগের ১ নম্বর সাক্ষী মিম আক্তারের একটি বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে মানিক মিয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিলুপ্ত শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনরায় সচল এবং তার সাংগঠনিক পদ ফিরিয়ে দিতে সংগঠনের থানা ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।
এ সময় শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ফকিরসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০৫.০৮.২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ