পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩১ জুলাই/২৬
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫’পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ফরিদ মন্ডল ফটু (৪০)। তিনি উপজেলার বড় পুকুরিয়া মোহাম্মদপুরের মৃত আজিজারের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই দুলাল হোসেন ও এএসআই জিলানীসহ একটি টহলদল উপজেলার মোহাম্মদপুর আমিনিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ফরিদ মন্ডলের দেহ তল্লাশি তার নিকট থেকে টাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ। থানার ওয়ারেন্ট রেজিস্টারে আগের দু’টি জিআর মামলা আছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply