1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী

  • প্রকাশকাল: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ রাসেল সরকার,
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার প্রস্তাবে নাম রয়েছে ৫ই আগস্ট ছাত্র জনতার হত্যা মামলার আসামি শারমিন আক্তার রিতার নাম। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে তার নির্দেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শত শত ছাত্র জনতা শহীদ হন।

শেখ হাসিনা সরকার পতনের পরে কিছু কিছু পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার। সূত্র মতে জানা গেছে গত পহেলা সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে মোঃ ওবায়দুল ইসলাম পিতা মোঃ আইয়ুব আলী বাদী হয়ে ৯৪ জন কে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নং ৭ /২০২৪ উক্ত মামলার 85 নং আসামি শারমিন আক্তার রিতা ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী ও অর্থ যোগানদাতা।

স্থানীয়দের অভিযোগ সকল হত্যা মামলার বিচার চলমান কিন্তু পুলিশ মামলার আসামিদের গ্রেফতার করছে না আসামিদেরকে কিছু সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিরা ছত্রছায়া দিয়ে লালিত পালিত করছে। যার মধ্যে শারমিন আক্তার রিতা একজন সুবিধাভোগী। পুলিশের নাকের ডগায় ঘুরছে অথচ গ্রেফতার হচ্ছে না ইতিমধ্যে ওই আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার রিতা মাতুয়াইল আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি হওয়ার প্রস্তাব পেশ করেছে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ ব্যাপারে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় কিছু বিএনপি’র নেতাকর্মীরা বলেন আমরা দেখেছি আওয়ামী শাসনামলে শারমিন আক্তার রিতা সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান মোল্লা সজলের সাথে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে জড়িত ছিল এবং আরএস টাওয়ারের ফারুক খান সবসময় তাকে নিয়ে ঘোরাফেরা করতো।

৫ ই আগস্টের পর বাংলাদেশের যে বন্যা হয়েছিল সেই বন্যার তহবিলের টাকা তার ছেলে আত্মসাৎ করেছিল সে বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রয়েছে ইদানিং দেখা যাচ্ছে ২০২৬ এর ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচনের পরে সে আবার বিএনপির নেতাকর্মীদের ছত্রছায়ায় বিএনপির ছাতার তলে এসে জাতীয়তাবাদীর রূপ ধারণ করছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু নোমান মো মতিউর রহমান গণমাধ্যমকে জানান সভাপতি পদপ্রার্থী শারমিন আক্তার রিতার জন্য ঢাকা ৫ আসনের জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করেন আলহাজ্ব নবী উল্লাহ নবী সুপারিশকারী ও দায়িত্বপ্রাপ্ত ঢাকা পাঁচ আসনের মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা প্রস্তাবকারী।

তবে স্থানীয় জনসাধারণ ও জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতাকর্মীদের দাবি সে একজন হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট আওয়ামী দোসর তাকে আগে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ