1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • প্রকাশকাল: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) নোয়াখালী জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত ২৫ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টায় বেগমগঞ্জ থানাধীন ৬ নম্বর চৌমুহনী পৌরসভার আদর্শ অয়েল মিল সংলগ্ন সরকারি টয়লেটের সামনে সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন প্রকাশ মনা (৩৫)-কে আটক করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার মৃত জয়নাল আবেদীন ও মৃত রহিমা বেগমের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহাদত হোসেন একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১)-এর সারণি ১০(ক) ধারায় ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। দীর্ঘদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ