1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

নোয়াখালীতে বিশেষ অভিযানে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

করিমপুরে জীপ গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায় ২ কোটি ৪১ লাখ টাকার ইয়াবা; একজনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি জীপ গাড়ির বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং ব্যবহৃত একটি কিয়া হার্ড জীপ গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ ইয়াবা নোয়াখালী জেলায় প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খাঁনের সার্বিক তত্ত্বাবধানে এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি কিয়া হার্ড জীপ গাড়ি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত জীপটি জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. পারভেজ (৪২), পিতা: মৃত মোজাফ্ফর আহমদ সিকদার, মাতা: আনার কলি এবং মো. বিপ্লব (৪৮), পিতা: মৃত শেখ চাঁন, মাতা: নুর জাহান। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকায়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ