1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

গাইবান্ধায় ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের হুমকির অভিযোগ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে| গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে|

ঘটনার বর্ণনায় ভুক্তভোগি ছামিউল আলম বলেন, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার বাগদা বাজার এলাকায় সরকারি রাস্তার ধারে একটি ওষুধের দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন| কিন্তু সম্প্রতি কাটাবাড়ী গ্রামের বেলালসহ কয়েকজন ব্যক্তি তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে| চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দোকান থেকে উচ্ছেদের হুমকি প্রদান করা হয়| এরই একপর্যায়ে চাঁদা না পেয়ে দোকান দখলের উদ্দেশ্যে চারপাশে বালুর স্তুপ করা হয়েছে| যাতে দোকান খুলে ব্যবসা করতে না পারে|

ছামিউল আলম আরও বলেন, তাকে উচিৎ মূল্য দিয়ে জায়গাটি নিয়ে ব্যবসা করে আসছি| বর্তমানে জায়গার ব্যাপক চাহিদা হওয়ায় অতিরিক্ত টাকা দাবী করছে|

এ বিষয়ে বেলার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোকানটি তার| ভাড়া বাবদ ১ লক্ষাধিক টাকা জের আছে| ওই টাকা চেয়েছি| টাকা না দেওয়ায় আমার ভাগিনাকে জানাই| ভাগিনা লোকজন নিয়ে দোকানের কাজ করার জন্য দোকানের পাশে বালু ফেলেছে|

সরকারি জায়গা দখলে নিতে চান কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হলে কি হবে| আমার দখলে ছিল| কিন্তু পরবর্তীতে তাকে ভাড়া দিয়েছি| এখন আমার প্রয়োজন তাই তাকে সরে যেতে বলেছি|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ