1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, নগদ ২২ হাজার টাকা জব্দ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ ঠাকুরগাঁও-দিনাজপুর যৌথ অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১ ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণে ভবন মালিকে জরিমানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কাতার আমিরের ইন্তেকালে উপজেলা নির্বাচনে প্রশাসনের রাষ্ট্রীয় শোক পালন পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করলেন জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি নরসিংদীতে আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় তিনজন আটক, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের” কুড়িগ্রামের সব নদ-নদীতে পানি বৃদ্ধি, আবারো বন্যার শঙ্কা

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করলেন

  • প্রকাশকাল: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১৫জুলাই/২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সৃষ্টির লক্ষে শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বুধবার সকালে পৌরসভার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয়।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তিনি নিজেও ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন প্রতিষ্ঠান প্রাঙ্গনে। উৎসাহের সাথে গর্ত খুঁড়ে গাছের চারা রোপণ ও পানি দেন শিশুদের নিয়ে।

বৃক্ষরোপণ শেষে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ইউএনও কাসপিয়া তাসরিন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছের বিকল্প নেই। ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলা যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ ও বাসযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিকে সফল করতে আমাদের সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, স্থানীয় সুধী মোঃ মুনছুর রহমান মন্ডল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সানজিদা খানমসহ শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেষে চারাগুলোর পরিচর্যার প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব দেন শিক্ষক ও শিক্ষার্থীদের ইউএনও কাশপিয়া তাসরিন। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান ইউএনও মহদোয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ