1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঠাকুরগাঁও-দিনাজপুর যৌথ অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

  • প্রকাশকাল: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার//

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তিসহ একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবি ও পুলিশের সমন্বিত টহলদল দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে শ্রী মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫ কেজি ওজনের, ৩০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৫ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তি ও অন্যান্য জব্দকৃত আলামতের মোট আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুরের কাহারোল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ