ক্রাইম রিপোর্ট,ঠাকুরগাঁও//
ঠাকুরগাঁওে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ জুলাই ২০২৬) জেলার রুহিয়া থানাধীন ঘনিমহেষপুর এলাকায় পরিচালিত এ অভিযানে বিকাশ ঘেষ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply