1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

জিএমপি- কমিশনার মহোদয়ের দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জিএমপি-কমিশনার মহোদয়ের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ১২-০৭-২০২৬ খ্রি: দুপুর ১৩:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এক দিক নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফি সহ অন্যান্য) , অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানী করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের জালজালিয়াতি (ভিসা জালিয়াতি সহ অন্যান্য), মাদক তৈরির কারখানা, বিভিন্ন ধরনের ভেজাল (ভেজাল মসলা, ভেজাল ওষুধ ইত্যাদি) এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে সংস্কারকৃত নতুন আইন সমূহ (সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন ইত্যাদি) -এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
পুলিশ কমিশনার মহোদয় আরও নির্দেশনা প্রদান করেন যে, অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়াও তিনি টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ