মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:জয়পুরহাট জেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
গতকাল শক্রবার সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউপির হিমাইল শান্তিনগর তিনমাথা থেকে চোরাই ইজিবাইকসহ আসামী কে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (১১জুলাই) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান ক্রাইম রিপোর্ট ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন জয়পুরহাট জেলার কালাই থানার শাইলগুন (পশ্চিম পাড়া)গ্রামের মো:আব্দুল মান্নান সরকারের ছেলে মো:বকুল সরকার (৩৫)
পুলিশ সূত্রে জানায়,পুলিশ সুপার জয়পুরহাট দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দার তত্ত্বাবধানে গত ১০.০৭.২৬ তারিখে সন্ধ্যা ৬টার দিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রায় ইউনিয়নের হিমাইল শান্তিনগর তিনমাথার মোড়ে কয়েকজন ব্যাক্তি ১টি চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে সত্যতা যাচাই ও আইনগত ব্যাবস্থার গ্রহনের লক্ষ্যে জেলা গোয়েন্দা ডিবি পৌছালে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩জন ব্যাক্তি পালানোর চেষ্টাকালে মো:বকুল সরকার কে ১টি SANDI কোম্পানির সবুজ রংয়ের ৬সিটের চোরাই ইজিবাইক যার মুল্য আনুমানিক ১,৬০,০০০টাকা
সহ আটক করে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসাদুজ্জামান ক্রাইম রিপোর্ট ২৪ কে বলেন, ‘এ সংক্রান্তে জয়পুরহাট জেলার কালাই থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ও উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply