1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
​কর্ণফুলীতে ৫,৮০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড বৃষ্টির মধ্যেও থেমে নেই বৃষ্টি। ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার; হারুনের কু-কর্মের গোমর উম্মোচন বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে! নান্দাইল দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন। বাঘা থানায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট অভিযোগের তীর কয়েকজনের দিকে, তদন্তের অপেক্ষায় এলাকাবাসী। নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫

নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় যৌথবাহিনীর অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
তিনি জানান, ভৈরব থানা রেলেওয়ে পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র‌্যাব সহ যৌথবাহিনীর অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াছ মিয়াসহ ৫জনকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিগগিরই এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, নরসিংদীতে রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম (৭০)। গত ৪ জুলাই তার ওপর হামলা চালিয়ে তার জমানো টাকা লুট করা হয়। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ জুলাই মারা যান। এ বৃদ্ধা নারী কোনো আত্মীয় স্বজন না থাকায় তাকে রেলওয়ে কবস্থানে দাফন করা হয়।
এ দিকে ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সর্বস্তরের মানুষ। ৫ জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ