1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক সড়কে ইকোনো বাস দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ১৫

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বড় কাঁচি এলাকায় একটি যাত্রীবাহী ইকোনো বাস দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী রুটে চলাচলকারী বাসটি বিপুলাসার বড় কাঁচি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ