1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান মজিদ নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার কর্মকান্ডে অতিষ্ঠ লৌহজংয়ের সাধারণ জনগণ আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত পানছড়িতে সশস্ত্র হামলায় তিন যুবক নিহত, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ ওয়াইফাই বিল উত্তোলন স্কুলে নেই সংযোগ প্রধান শিক্ষকের স্বীকারোক্তির পরও নেই ব্যবস্থা, প্রশ্নের মুখে বেলাব উপজেলা শিক্ষা অফিস এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ: ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচিরআওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচিরআওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ৬ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে বাড়ী এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের প্রতিবন্ধি, অসহায়, হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী ১৫জনকে দু’টি করে ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও একটি করে সঞ্চয়ী ব্যাংক ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ