1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

পানছড়িতে সশস্ত্র হামলায় তিন যুবক নিহত, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ

  • প্রকাশকাল: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি-লোগাং সড়কের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি অটোরিকশা থামিয়ে সশস্ত্র ব্যক্তিরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়দের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন— সাংগঠনিক নাম পদ্মা চাকমা (১৮), বাড়ি সাজেক, রাঙ্গামাটি; ধনা চাকমা (১৮), রাঙ্গামাটি; এবং রিয়েল চাকমা (১৮), পানছড়ি, খাগড়াছড়ি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আগে জেএসএসের সদস্য ছিলেন এবং গত ১৯ মে ২০২৬ বিজিবির কাছে আত্মসমর্পণ করেছিলেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আত্মসমর্পণকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

ঘটনাস্থল থেকে দুটি মিসফায়ার রাউন্ড, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং চারটি বুলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আলামত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরা বলেন, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। অন্য কোনো পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সম্ভাব্য হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ