1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে মুক্তিজোটের গভীর শোক প্রকাশ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মুক্তিজোট।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মো: শাহজামাল আমিরুল ২৫শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে এক যৌথ শোক বার্তায় বলেন, ভেনেজুয়েলায় প্রাকৃতিক এই বিপর্যয়ে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে আমরা ভেনেজুয়েলার সরকার এবং সে দেশের সাধারণ জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি।

নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভেনেজুয়েলা সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা প্রকাশ করি, ভেনেজুয়েলার সাহসী জনগণ দ্রুতই এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ