1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নদী খননের মাটি জমায় ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চরম দুর্ভোগ, জেলা প্রশাসকের পরিদর্শন ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত স্ত্রীর তালাক নোটিশের ৩ দিন পর গলায় ফাঁস, প্রবাসী আনোয়ারের মৃত্যুতে এলাকায় শোক চুরি ঠেকাতে রিমোট কন্ট্রোল “স্মার্ট অটো” চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

চুরি ঠেকাতে রিমোট কন্ট্রোল “স্মার্ট অটো”

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি: ১৬ জুন/২৬

চুরি ঠেকাতে নিজের উদ্ভাবিত ডিভাইস লাগিয়ে স্মার্ট অটোরিকশা তৈরি করছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকার তরুণ উদ্ভাবক সাজু ইসলাম। স্বল্প খরচে এমন প্রযুক্তির অটোরিকশা ইতোমধ্যে স্থানীয় চালকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রশিক্ষন ছাড়াই অন্যের ওয়ার্কশপে শ্রমিকের কাজ করে সাজু আটাপাড়া রেলগেট নিজেই “বিসমিল্লাহ অটো মোবাইল এন্ড ওয়ার্কশপ” দিয়েছে। এলাকার আঃ রহমানের ছেলে সাজু অভাবের সংসারে বেশিদুর পড়ালেখা করতে পারেনি। সংসারের হাল ধরতে ছোটবেলায় অন্যের ওয়ার্কশপে শ্রমিকের কাজ করেছে। দক্ষতা অর্জন করে নিজেই এখন ওয়ার্কশপ ব্যবসা শুরু করেন।

সাজু জানান, অটোরিকশা চুরি ও ছিনতাই ঠেকাতে বিশেষ কায়দায় ডিভাইস উদ্ভাবন করে অটোরিকশা সংযুক্ত করা হয়েছে। ডিভাইস থাকলে চোরচক্র অটোবাইক চুরির চেষ্টা করেও ব্যর্থ হবে। চুরির চেষ্টা করলে অটোমেটিক অটোরিকশা বন্ধ হবে এবং বিকট শব্দ করবে। এছাড়া রিমোট কন্ট্রোলের মাধ্যমে অটো অন-অফ করা যায়।

তিনি আরো বলেন, স্বল্পমূল্যের এই প্রযুক্তির অটোবাইক নিজেই তৈরি করছি এবং বিক্রি করছি। এমন উদ্ভাবনের পর অনেক চালকই এমন গাড়ি নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তবে সরকার যদি স্বল্প সুদে ঋণ দিত ব্যবসাটি বড় করা সম্ভব হতো অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হতো বলে জানায় সাজু।

স্থানীয়রা জানান, সাজুর তৈরি স্মার্ট অটোতে নিরাপত্তা থাকায় এমন গাড়ি কিনতে আগ্রহী।

স্বল্প শিক্ষিত হয়েও নিজের মেধা ও শ্রম দিয়ে সাজুর এই উদ্ভাবন তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ