1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ‘গায়েবি’ কমিটির নামে হরিলুট: প্রাথমিকে জালিয়াতির পাহাড়! ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে সদর হাসপাতালে রেফার নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা অবনতির আলোচনার মধ্যেই নোয়াখালীতে নতুন পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ে চীনা সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশকাল: শনিবার, ১৩ জুন, ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য পান যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয় তাৎক্ষণিকভাবে তাঁর নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিমকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীতে আটক করে।

এ সময় তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইন, ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ