সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবককে সদর হাসপাতালে রেফারপ্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী :নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা এলাকায় চায়ের দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক হোন্ডা মেকানিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে দক্ষিণ গোরকাটা এলাকার নিতাই বাবুর চা দোকানে এ ঘটনা ঘটে।আহত সাইফুল (২২) উপজেলার কাদরা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন হোন্ডা মেকানিক। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চা পান করার সময় অর্জুনতলা এলাকার সবুজ (২৫) ও রাকিব (২৬)-এর সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে সাইফুলের পিঠে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। অপরদিকে রাকিব সামান্য আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ রেফার করেন। অপরদিকে রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান।এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় কোনো ধরনের উত্তেজনা নেই এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলার তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply