1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় মির্জা ফয়সল আমীনকে জেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের অভিনন্দন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (১০ জুন) বিসিবি-র এই গুরুত্বপূর্ণ পদে তাঁর এই অর্জনে জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।এ সময় সংবর্ধনায় ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি, যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ,যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এস.এম. মজিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, জেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেট অঙ্গনে তাঁর ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।এছাড়া, ঐতিহ্যবাহী হাজীপাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান (এইচ.কে.এস.পি)-এর প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর এই গৌরবময় অর্জনে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেন।মির্জা ফয়সল আমীনের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া দেখা গেছে। তাঁর রাজনৈতিক সহকর্মী, ক্রীড়া সংগঠক, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও আনন্দ প্রকাশ করছেন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা বিভিন্ন মাধ্যমে জানান যে, দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক হিসেবে মির্জা ফয়সল আমীনের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর এই দক্ষতা ও দূরদর্শিতা বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ভালোবাসা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ