1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন

  • প্রকাশকাল: শুক্রবার, ৫ জুন, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা):
শুক্রবার ৫জুন ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। চুকনগর চেস ক্লাবের ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আন্তর্জাতিক দাবা সংস্থা (FIDE) অনুমোদিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশ-বিদেশের অর্ধশতাধিক রেটেড ও প্রতিভাবান দাবাড়ুর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণে।
শুক্রবার ৫জুন সকাল ১১টায় চুকনগর ডিগ্রি কলেজের চতুর্থ তলার মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার আব্দুলাহ আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ চুকনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুলাহ আজিজ মাহমুদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ানুরাগীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অমিত কুমার বিশ্বাস বলেন, “প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসনীয়। দাবা মানুষের মেধার বিকাশ ঘটায় এবং তরুণ সমাজকে মাদকের মতো নেতিবাচক পথ থেকে দূরে রাখতে সাহায্য করে। চুকনগর চেস ক্লাবের এই ধারাবাহিক উদ্যোগ খুলনার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”
টুর্নামেন্টের প্রধান সংগঠক ও চুকনগর চেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপ্তিমান বাপ্পী স্বাগত বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ের দাবাড়ুদের আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ করে দিতেই আমরা নিয়মিত এই আয়োজন করে আসছি। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে খেলোয়াড়দের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হবে।”
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি আন্তর্জাতিক দাবা সংস্থার নিয়ম মেনে ৬ রাউন্ডের সুইজারল্যান্ড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে স্ট্যান্ডার্ড ৬০ মিনিট এবং প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড অ (Time Control) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। টুর্নামেন্টের প্রধান বিচারক (Chief Arbiter) হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো: আব্দুল্লাহ আল মামুন।
এবারের আসরে বাংলাদেশ দাবা ফেডারেশনের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় রেটেড খেলোয়াড়দের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের কয়েকজন প্রতিভাবান দাবাড়ুও অংশ নিচ্ছেন। উদ্বোধনী পর্বের পরেই মূল বোর্ডের লড়াই শুরু হয়, যেখানে প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামী কাল বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মেধাভিত্তিক উৎসবের পর্দা নামবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ