1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩ পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১ বলাকা উদ্যান পরিদর্শনে মির্জা ফয়সল আমিন ও ইউএনও খাইরুল ইসলাম পাঁচবিবি বাজার মধুমাসের লিচুতে সয়লাব কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে,,,,,,, মজিবুর রহমান এমপি “শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান

  • প্রকাশকাল: শনিবার, ৬ জুন, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৬ জুন/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা, দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

শনিবার দুপুরে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ-উল আযহার শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়াত নেতাকর্মীদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। এসময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এম, এ ওয়াহাব, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, রাজশাহী নিউ গভঃ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মামুন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গুলশান আরা গ্যালিন, যুবদল নেতা হযরত আলী, সাদ্দাম হোসেন ও মেজবাউল উলুম মেজবা সহ অনেকেই।

পরিশেষে ইউনিয়ন বিএনপি’র প্রয়াত ৪০’জন নেতাকর্মীদের উদ্দেশে ১’মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরিবারের হাতে মরণোত্তর সম্মাননার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। একইসাথে দীর্ঘ ১৭’বছর আ’লীগ সরকারের নির্যাতিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ