1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩ পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১ বলাকা উদ্যান পরিদর্শনে মির্জা ফয়সল আমিন ও ইউএনও খাইরুল ইসলাম পাঁচবিবি বাজার মধুমাসের লিচুতে সয়লাব কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে,,,,,,, মজিবুর রহমান এমপি “শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

বলাকা উদ্যান পরিদর্শনে মির্জা ফয়সল আমিন ও ইউএনও খাইরুল ইসলাম

  • প্রকাশকাল: শুক্রবার, ৫ জুন, ২০২৬

নুরে আলম শাহ,ষ্টাফ রিপোর্টার:

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁওয়ের অন্যতম বিনোদন কেন্দ্র ‘বলাকা উদ্যান’ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

শুক্রবার (৫ জুন) পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে উদ্যানটি পরিদর্শনে যান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম। এ সময় তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিথিরা উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সবুজের স্নিগ্ধ ছায়া, নির্মল পরিবেশ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে গভীর মুগ্ধতা প্রকাশ করেন। পার্কটির নান্দনিক পরিবেশের প্রশংসা করে তাঁরা বলেন, স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ এবং সর্বসাধারণের সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এই উদ্যানের গুরুত্ব অপরিসীম।

ভ্রমণকালীন অতিথিরা উদ্যানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এর আধুনিকায়ন, উন্নয়ন ও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্যান কর্তৃপক্ষের মতে, বিশিষ্ট ব্যক্তিদের এই সফর বলাকা উদ্যানের পরিচিতি ও পর্যটকদের আকর্ষণ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই সময়টুকু সৌন্দর্য, শান্তি ও অনুপ্রেরণার এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী মোঃ মাবুদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ ফজল আহমদ, বলাকা উদ্যানের ব্যবস্থাপক এইচ.বি. হাসান আহমেদ,রতন চৌধুরীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ