1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা -কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খাদ্য সচেতনতা তৈরিতেশিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম জামালপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন স্বর্ণ ব্যবসার আড়ালে ‘সুদের কারবার’: ব্ল্যাংক চেকে শতাধিক পরিবারকে হয়রানির অভিযোগ সাঘাটায় আগামীকাল জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ

অবসর সুবিধা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে সহকারী অধ্যাপক তাজউদ্দিন তাজুকে সংবর্ধনা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রনেতা, দক্ষ সংগঠক ও শিক্ষক নেতা সহকারী অধ্যাপক তাজউদ্দিন তাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (২৫ মে, ২০২৬) ঠাকুরগাঁও প্রেসক্লাব ভিআইপি হলরুমে আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষা ও শিক্ষক সমাজের অধিকার আদায়ে দীর্ঘদিনের বলিষ্ঠ ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সুযোগ্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সহকারী অধ্যাপক তাজউদ্দিন তাজু শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই গৌরবময় অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং সমগ্র ঠাকুরগাঁও জেলার শিক্ষক সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ মোঃ নাজমুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।সংবর্ধিত অতিথি সহকারী অধ্যাপক তাজউদ্দিন তাজু তাঁর বক্তব্যে উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিক্ষক সমাজের কল্যাণ, মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে তিনি অতীতের মতো ভবিষ্যতেও সব সময় পাশে থাকবেন এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ