1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

পাঁচবিবির জাফরিন অ্যাথলেটিকসে দেশসেরা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৯ মে/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উচাই গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টারের মেয়ে জাফরিন ৪৯’তম জাতীয় অ্যাথলেটিকস-২৬ আসরে ডিসকাস থ্রোতে প্রথম স্থান অর্জন করেন।৪৬’তম জাতীয় অ্যান্টিবায়োটিক আসরে (২০২১-২২) সালে জাফরিন (৪৩.৪৯) মিটার দূরত্ব অতিক্রম করলেও এবারের আসরে তিনি (৪৬.০৬) মিটার অতিক্রম করতে সক্ষম হয়। ২০২২ সালের গড়া নিজের রেকর্ড তিনি এবছর নিজেরই ভেঙ্গে স্বর্ণ পদক অর্জন করেন। বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিক ফেডারেশন জাতীয় স্টেডিয়ামে আসরের আয়োজন করেন। পাঁচবিবির অহংকার জাফরিন আক্তার নৌবাহিনীর হয়ে অ্যাথলেটিকসে কয়েক বছর থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এবারের ৪৯’তম জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ডিসকাস থ্রোতে পাঁচবিবির অহংকার ক্রীড়াবিদ জাফরিন আক্তার স্বর্ণ পদক অর্জন করেন। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ১৯৯৩ সালে জোৎস্না আফরোজ (৪২.৯০) মিটার ছুঁড়ে গড়া রেকর্ড ২৯’বছর পর জাফরিন ৪৯’তম আসরে (৪৩.৪৮) মিটার অতিক্রম করে রেকর্ডটি নিজের দখলে নেয়। এমন ফলাফল বাংলাদেশের পক্ষে এসএ গেমসের আসর থেকে স্বর্ন পদক ছিনিয়ে আনার সম্ভবনা আছে বলেও অনেক ক্রীড়াবিদ মন্তব্য করেন। গত ১৯২০ সালে কাঠমান্ডু অনুষ্ঠিত এসএ গেমসের ডিসকাসে শ্রীলঙ্কার ইশারা মাদুরাঙ্গি (৪১.২৯) মিটার ছুঁড়লেও জাফরিন তার চেয়ে (৪৩.৪৯) মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল।

জাফরিন বলেন, ভালো কিছুর জন্য কঠোর অনুশীলন করেছি প্রতিযোগিতায় ভালো ফল পেয়েছি। কখনো ভাবিনি রেকর্ড গড়ব, তবে নিজের রেকর্ড দেখে যেমন অবাক হয়েছি বেশ ভালোও লাগছে। তিনি আরো বলেন, জাতীয় দলের ক্যাম্পে ভালো সুযোগ-সুবিধা পেলে অবশ্যই দেশকে এসএ গেমসের পদক এনে দেওয়া সম্ভব।

জাফরিন ২০১১ সালে জুনিয়র অ্যাথলেটিক ডিসকাসে প্রথম। ২০১৪ সালে জাতীয় পর্যায়ে প্রথম জায়গা পেয়েই ২য় স্থান অর্জন করেন। এরপর ২০১৪-২১ সাল পর্যন্ত জাতীয় অ্যাথলেটিকসে নিয়মিত ১ম বা ২য় স্থান অর্জন করে। গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেই বিকেএসপিতে ভর্তি হন। এখান থেকেই এইচএসসি পাস শেষে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন পাঁচবিবির ক্রীড়াবিদ জাফরিন আক্তার। খেলাধুলার সুবাদেই বাংলাদেশ নৌবাহিনীতে তার চাকরি হয়।

স্কুল শিক্ষক বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ১’ছেলে ২’মেয়ে সবাই বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রীড়ার সঙ্গে জড়িত এবং সবাই সফল। ছেলে শাহিউল আলম বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিরত অবস্থায় বাস্কেটবল খেলোয়াড়। ছোট মেয়ে জাকিয়া সুলতানা বিকেএসপিতে টেনিস ও ভলিবল ইভেন্টে ভর্তি হলেও বর্তমানে সে হকি খেলে। জাকিয়া (অনুর্ধ্ব-১৮) জাতীয় মহিলা হকি খেলোয়াড়র হিসাব আগামী ৬’জুন জাপানে অনুষ্ঠিত হকি গেমসে অংশ গ্রহণ করতে ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবে। আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা পাঁচবিবি তথা দেশের জন্য আরো ভালো কিছু করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ