1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

জামালপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • প্রকাশকাল: সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

জামালপুর জেলায় সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার দুপুরে জামালপুর সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য এড্যাভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্যগুদাম কর্মকর্তা ইসরাত আহামেদসহ মিলার, কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, চলতি মওসুমে জেলায় ৩৫ হাজার ৯৯৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।  
চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮৭৪ মেট্রিক টন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন করে ধান দিতে পারবেন।
চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি চাল ৪৯ টাকা এবং প্রতিকেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ