1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ এর সংবর্ধনা ও খাবার বিতরণ যাত্রাবাড়ীতে র‌্যাব-১০’র অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। মধুপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আম পাড়তে গিয়ে প্রাণ গেল কৃষকের! গাছ থেকে পড়ে হাতিয়ায় মর্মান্তিক মৃত্যু ডেমরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত: দুই নেতা আটক, পুলিশে সোপর্দ সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান চাঁদাবাজি-দখলদারিত্ব থেকে আ’লীগ ঘনিষ্ঠতা-ফেনী যুবদলে একের পর এক বিস্ফোরক অভিযোগ মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট- বাংলাদেশ বানিজ্য চুক্তি বাতিলের দ্বাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পাঁচবিবিতে তুচ্ছ ঘটনায় মারপিট আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে র‌্যাব-১০’র অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ জাহিদ হাসান।

ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৪ মে) র‌্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় আহমেদ (২৪) নামে ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হৃদয় আহমেদের বাড়ি দাউদকান্দি উপজেলার মাইজপাড়া (দিঘীরপাড়) এলাকায়। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ আরও চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় আহমেদ স্বীকার করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ