1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ এর সংবর্ধনা ও খাবার বিতরণ যাত্রাবাড়ীতে র‌্যাব-১০’র অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। মধুপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আম পাড়তে গিয়ে প্রাণ গেল কৃষকের! গাছ থেকে পড়ে হাতিয়ায় মর্মান্তিক মৃত্যু ডেমরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত: দুই নেতা আটক, পুলিশে সোপর্দ সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান চাঁদাবাজি-দখলদারিত্ব থেকে আ’লীগ ঘনিষ্ঠতা-ফেনী যুবদলে একের পর এক বিস্ফোরক অভিযোগ মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট- বাংলাদেশ বানিজ্য চুক্তি বাতিলের দ্বাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পাঁচবিবিতে তুচ্ছ ঘটনায় মারপিট আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আম পাড়তে গিয়ে প্রাণ গেল কৃষকের! গাছ থেকে পড়ে হাতিয়ায় মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ