পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৫ মে/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বাহাপুর গ্রামের আমি মোঃ মিনহাজুল ইসলাম (২৫) মোকলেছুর প্রধানের বাড়ির উঠানের উপর দিয়ে ধান মাড়াই মেশিন যেতে নিষেধ করাও তার ছেলে মিনহাজুল ইসলামকে মেরে মাথা ফেটে দেয় প্রতিবেশী। সঠিক বিচারের আশায় ভুক্তভোগী মিনহাজুল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে মিনহাজুলের বাড়ির উঠান দিয়ে একই এলাকার শাহারুল প্রধান ধান মাড়াই মেশিন যেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে শাহারুল ইসলাম প্রধানের ২’ছেলে রবিউল প্রধান (২৬), আব্দুল্লাহ প্রধান (১৯) ও স্ত্রী রেহেনা বেগম (৩৫) মিলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে দেয়। আহতাবস্থায় মিনহাজুল মাটিতে পড়ে গেলে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে রবিউল প্রধান বলেন, আমি ৩’মাস যাবৎ দূর্ঘটনায় পা ভেঙ্গে বাড়িতে বিছানায় শুইয়ে থাকি। আমি নিজেই চলতে পারিনা মিনহাজুলকে মারব কিভাবে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, মারামারির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Leave a Reply