1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী দল নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জিরো টলারেন্সে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগলোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ নতুন কমিটি গঠন: সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক শরিফুজ্জামান কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি যাত্রাবাড়ীতে ‘ভোল পাল্টে’ চাঁদাবাজি’র সাম্রাজ্য; সর্বদলীয় সিন্ডিকেটে জিম্মি জননিরাপত্তা ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া লোহাগাড়ায় একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন!ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তথ্য ছাইতে গেলে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেন স্টেশন কর্মকর্তা লুৎফর

  • প্রকাশকাল: শনিবার, ৯ মে, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

হাটহাজারী বন বিভাগে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা
হাটহাজারী বন বিভাগের চৌহদ্দির মধ্যে প্রবেশে সাংবাদিকদের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমকর্মীরা হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনে জব্দকৃত কাঠের পরিমাণ সম্পর্কে তথ্য নিতে গেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের দাবি, শুরুতেই কর্মকর্তা তাদের কাছে জানতে চান, “আপনারা কোন লিস্টে আছেন?” পরে তিনি বলেন, “এখানে অনেকেই মাসোহারা নেন। আপনারা কোন দলে আছেন?”
সাংবাদিকরা জানান, তারা জব্দকৃত কাঠের পরিমাণ ও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য নিতে গেলে লুৎফর রহমান উত্তেজিত আচরণ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এখানে ঢুকতে আপনারা কার অনুমতি নিয়েছেন?” এছাড়া সাংবাদিকরা অনুমতি ছাড়া ছবি তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, “এটা আইনে নিষিদ্ধ।”
অভিযোগ রয়েছে, এ সময় লুৎফর রহমান ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
গণমাধ্যমকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে স্টেশন কর্মকর্তা অফিসে উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে যোগাযোগ করে তাকে অফিসে আসতে বলা হলে তিনি এসে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি বলেন, “আমার অনেক বন্ধু ভালো ভালো পত্রিকায় কাজ করেন। তাই আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলার আগে তাদের সঙ্গে কথা বলে জানাব।”
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “তথ্য ও বক্তব্যের জন্য সাংবাদিকরা যেকোনো দপ্তরে যেতে পারেন। কোনো দপ্তরে যেতে অনুমতি লাগে—এমন কোনো নিয়ম আমার জানা নেই। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করা ঠিক হয়নি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ