1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী দল নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জিরো টলারেন্সে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগলোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ নতুন কমিটি গঠন: সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক শরিফুজ্জামান কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি যাত্রাবাড়ীতে ‘ভোল পাল্টে’ চাঁদাবাজি’র সাম্রাজ্য; সর্বদলীয় সিন্ডিকেটে জিম্মি জননিরাপত্তা ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া লোহাগাড়ায় একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন!ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া জিয়া শিশু-কিশোর সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

  • প্রকাশকাল: শনিবার, ৯ মে, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে পূর্বের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে ২০২৬) সকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ থানার উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গোলাপগঞ্জ মোড় এলাকার তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মো. নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মো. রুবেল ইসলাম মামুন (৩৫)-কে আটক করা হয়। তাদের সবার বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।

অভিযানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

এছাড়াও অভিযানের সময় পূর্বের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইনজামানুল হক পায়েল (৩২)-কে গ্রেফতার করা হয়। পরে আটক আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ