1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইমন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, নিহত ইমন সংগঠনের সদস্য ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, সংগঠনের কাজে বের হলে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা সেটিও যাচাই করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ