1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন কতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে অস্ত্র সহ সাত্তার গ্রেফতার কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেউপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত পাঁচবিবির ইউএনও গ্রাম পুলিশকে দিক নির্দেশনা দিলেন পাঁচবিবির ইউএনওকে শুভেচ্ছা জানায় সেনাবাহিনীর সংগঠন বেসওয়া

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়াকে (৪২) গ্রেফতারের পর দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। গতকাল ৫মে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করার পর এ ঘটনা ঘটে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এঘটনায় দুর্বৃত্তদের হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছে। আহতরা হচ্ছে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ, শাহদাৎ হোসেনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১) চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। ভাংচুর করা হয় পুলিশের ব্যবহৃত গাড়ি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, হামলায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ