1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • প্রকাশকাল: রবিবার, ৩ মে, ২০২৬

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল( প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) রাত ১০টা ত্রিশ মিনিটের দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। তিনি মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। নিহত ব্যাক্তি পেশায় একজন কলাচাষি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ স্টিল রাইস সাইলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্হলের তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা সহ চালককে শনাক্তের কাজ চলমান রয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ